Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / লালমনিরহাট / ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রে-প্তার - Chief TV

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রে-প্তার - Chief TV

2026-08-21  ইসমাইল হোসেন নিজাম, লালমনিরহাট প্রতিনিধি  47 views
৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রে-প্তার - Chief TV

লালমনিরহাটের পাটগ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মজিব উদ্দিন সেলিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিনগরের ইসলাম নগর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মজিব উদ্দিন সেলিম মমিনপুর দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী। তিনি মৃত আজিজুল হকের ছেলে এবং সম্পর্কে শিশুটির প্রতিবেশী দাদা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ফোন দেখানোর কথা বলে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে মজিব উদ্দিনের বিরুদ্ধে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলা থেকে মজিব উদ্দিন সেলিমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Share: