Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / মান্দায় ১৫০ লিটার চোরাইমদ উদ্ধার, গ্রেপ্তার ১ - Chief TV

মান্দায় ১৫০ লিটার চোরাইমদ উদ্ধার, গ্রেপ্তার ১ - Chief TV

2026-09-06  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  24 views
মান্দায় ১৫০ লিটার চোরাইমদ উদ্ধার, গ্রেপ্তার ১ - Chief TV

নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রিপন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্বে থাকা মান্দা থানার এসআই নাজমুল হক ও এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রিপনের বাড়িতে অভিযান চালায়।

অভিযানে বাড়ির উঠানে থাকা টিউবওয়েলের পশ্চিম পাশে মাটির তৈরি একটি বড় হাঁড়িতে সংরক্ষিত ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার রিপন ওই গ্রামের মৃত গৌরবুল্লার ছেলে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


Share: