Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / পিরোজপুর / বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে মাসুদ সাঈদীর আবেগঘন স্ট্যাটাস - Chief TV

বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে মাসুদ সাঈদীর আবেগঘন স্ট্যাটাস - Chief TV

2026-08-14  ডেস্ক রিপোর্ট  37 views
বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে মাসুদ সাঈদীর আবেগঘন স্ট্যাটাস - Chief TV

প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে স্মরণ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার ছেলে ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বাবাকে স্মরণ করে তিনি লেখেন, ‘তুমি আছো হৃদয়ের কোন গহীনে, পথ চেয়ে থাকি প্রতিদিন প্রতিক্ষণে। কখনো বা বাতাসে তোমার সুবাস পাই, তুমি ছাড়া এ জীবনে আর কিছু নাই।’

পোস্টের সঙ্গে একটি আরবি দোয়াও উল্লেখ করেন মাসুদ সাঈদী। দোয়াটির অর্থ—‘হে আমার রব, তাঁদের প্রতি দয়া করুন, যেমন তাঁরা শৈশবে আমাকে লালন-পালন করেছেন।’

বাবার স্মৃতিচারণ করে দেওয়া মাসুদ সাঈদীর এই আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

উল্লেখ্য, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে পিরোজপুরে তার প্রতিষ্ঠিত আল্লামা সাঈদী ফাউন্ডেশনে তাকে দাফন করা হয়।


Share: