Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / পিরোজপুর / পিরোজপুরে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১ - Chief TV

পিরোজপুরে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১ - Chief TV

2026-09-07  ডেস্ক রিপোর্ট  14 views
পিরোজপুরে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১ - Chief TV

পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও অল্প পরিমাণ গাঁজাসহ মো. রাজিব খান (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানার একটি দল উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক রাজিব খান বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা ও মো. নুর মোহাম্মদ খানের ছেলে।

পুলিশ জানায়, আটকের পর রাজিব খানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং অল্প পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানের সময় পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


Share: