2026-10-22ডেস্ক রিপোর্ট
বক্তব্যে স্পিকার বলেন, সমাজব্যবস্থা এমন হয়ে গেছে যে সৎ মানুষের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই। সৎ ব্যক্তিদের রাজনীতি করার পরিবেশও তৈরি করা যায়নি। তবে দেশ সব সময় এমন থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
View more
2026-10-18ডেস্ক রিপোর্ট
জিডিতে আরও বলা হয়, গত মার্চে ভাইয়ের বিয়ের জন্য জরুরি ছুটির প্রয়োজন হলে রাত সাড়ে ১০টার দিকে ছুটির ব্যবস্থা করতে থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন শাহনাজ। পরে ওসির অর্ডালির মাধ্যমে ছুটির অনুমতির আবেদন করেন তিনি।
View more
2026-10-18ডেস্ক রিপোর্ট
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই ছাত্রীর সঙ্গে তাঁদের এক সহপাঠীর বন্ধুত্ব ছিল। তাঁরা একসঙ্গে কলেজে যাতায়াত করতেন। কয়েক দিন আগে তুচ্ছ বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে দুই ছাত্রী ওই সহপাঠীর মোবাইল ফোন নম্বর ব্লক করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই সহপাঠী অন্য এক সহপাঠীর মাধ্যমে তাঁদের শ্রেণিকক্ষ থেকে ডেকে নেন বলে অভিযোগ রয়েছে।
View more
2026-10-16জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৭০ বছর বয়সী ইউসুফ হাওলাদার ও তাঁর স্ত্রী ফুলচান (৬০) নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করছেন। তাঁদের বড় ছেলে নুরুল ইসলাম (৩৭) ও বড় মেয়ে রাসেদা (৩২) মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন।
View more
2026-09-17ডেস্ক রিপোর্ট
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর বরাতে জানা গেছে, উজিরপুরে বাবার বাড়ি থেকে গোপালগঞ্জে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে ফুল্লশ্রী স্ট্যান্ড এলাকায় ওই নারীর পথরোধ করেন সোহেল ও বাবলু। এ সময় তাঁরা স্বর্ণের বার দেওয়ার প্রলোভন দেখান। একপর্যায়ে স্বর্ণের বার দেখানোর কথা বলে সেটি ওই নারীর নাকের কাছে নেওয়া হয়।
View more
2026-09-17ডেস্ক রিপোর্ট
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৩২টি দল নিয়ে কালিকাপুর মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। বুধবার দক্ষিণ কালিকাপুর ইউনাইটেড ও মাটিভাঙ্গা চ্যালেঞ্জ একাদশের মধ্যে কোয়ার্টার ফাইনালের ম্যাচ চলছিল।
View more
2026-09-17ডেস্ক রিপোর্ট
স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার সরকারি আবাসনের বাসিন্দা হানিফ মৃধার বাড়িতে ২১ বছর বয়সী এক তরুণী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকছেন। সম্প্রতি তার এক বোন ময়মনসিংহ থেকে ১৯ বছর বয়সী আরেক তরুণীকে ওই বাড়িতে নিয়ে আসেন।
View more
2026-09-14ডেস্ক রিপোর্ট
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কচা নদীর টগরা ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি চরখালী ঘাটে পৌঁছানোর আনুমানিক ৫০ থেকে ১০০ ফুট আগে বাবুল মাঝি নদীতে পড়ে যান। এ সময় তিনি ফেরির সামনের দিকে রেলিংয়ের ওপর বসে ছিলেন। হঠাৎ অসাবধানতাবশত নদীতে পড়ে যাওয়ার পর কচা নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন।
View more
2026-09-12ডেস্ক রিপোর্ট
ইভা জানান, ২০২৪ সালে মুঠোফোন কেনার জন্য ঢাকার বসুন্ধরা সিটিতে গেলে সেখানে তিনজন চীনা নাগরিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাদের মাধ্যমে মুঠোফোনে জিয়াংয়ের সঙ্গে পরিচয় হয়। এরপর চ্যাটিংয়ের মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ শুরু হয়। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়।
View more