Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / বিদ্যুতের দাম পুনর্নির্ধারণের ঘোষণা বুধবার, বিকেলে ব্রিফিং - Chief TV

বিদ্যুতের দাম পুনর্নির্ধারণের ঘোষণা বুধবার, বিকেলে ব্রিফিং - Chief TV

2026-06-02  ডেস্ক রিপোর্ট  204 views
বিদ্যুতের দাম পুনর্নির্ধারণের ঘোষণা বুধবার, বিকেলে ব্রিফিং

বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার বিকেল ৩টায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হবে।

আজ মঙ্গলবার (২ জুন) বিইআরসির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপিএলসি) এবং দেশের বিভিন্ন বিতরণ সংস্থা (বাপবিবো, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও নেসকো) বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্য পুনর্নির্ধারণের জন্য কমিশনের কাছে আবেদন করেছিল।

উক্ত আবেদন ও প্রস্তাবের ওপর গত ২০-২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানি শেষে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামীকাল বুধবার বিকেল ৩টায় কমিশন তাদের চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করতে যাচ্ছে।

 

Share: