বিদ্যালয়টির বর্তমান ভবন দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ। ২০২৩ সালে একটি দেয়াল ধসে এক ছাত্রী গুরুতর আহত হওয়ার পর ভবনের একটি অংশ এখনো ধ্বংসাবশেষে পড়ে রয়েছে। এরপর থেকেই নিরাপদ ভবনের দাবিতে শিক্ষার্থীরা সরব ছিল। গত ২২ আগস্টের বিক্ষোভের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
ঝালকাঠির রাজাপুর উপজেলার একটি বিদ্যালয়ে কাগজে-কলমে ১১০ জন শিক্ষার্থী থাকলেও সরেজমিনে গিয়ে পাওয়া গেছে ভিন্ন চিত্র। বিদ্যালয়ের কোনো শ্রেণিকক্ষেই শিক্ষার্থীর দেখা মেলেনি। বরং শিক্ষার্থীদের বসার বেঞ্চজুড়ে ছাগলের বিচরণ এবং মলমূত্র পড়ে থাকতে দেখা গেছে। জরাজীর্ণ হোয়াইট বোর্ডে জমেছে ধুলোবালি ও মাকড়সার জাল।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, এসআই আব্দুল মান্নান অস্বাভাবিক আচরণ করছেন। একপর্যায়ে তাকে মাটিতে বসে গান গাইতে ও নাচতে দেখা যায়। আবার কিছুক্ষণ পর বিলাপ করতেও দেখা যায় তাকে। তার অসংলগ্ন আচরণ ও কথাবার্তা দেখতে আশপাশের উৎসুক মানুষ সেখানে জড়ো হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক লাইনের পোস্ট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার ওই সংক্ষিপ্ত বার্তা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
তিনি লেখেন, বিষয়টি জানার পর একজন শিক্ষার্থীর কাছ থেকে সংশ্লিষ্টদের বিস্তারিত তথ্য নিয়েছেন এবং অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। নিজের অবস্থান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
নেপাল সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যৌথ উদ্ধারকারী দল টানেলের প্রায় ২২৫ মিটার গভীর থেকে তাকে উদ্ধার করে। দীর্ঘ ১০ দিন টানেলের ভেতরে আটকে থাকার পর জীবিত উদ্ধারের ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঢামেক হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের পক্ষ থেকে হেলথ রেভুলেশন লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ করা হয়। এতে এক ডায়াবেটিস রোগীকে ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ওই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে।
জানা গেছে, ১১-দলীয় ঐক্য ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চসহ তিন মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে আয়োজিত সমাবেশ ও মিছিলে অংশ নেওয়ার ঘোষণা দেন ইব্রাহিম হোসেন রনি।
পুলিশ জানিয়েছে, গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল শিক্ষার্থীদের বহনকারী গাড়িটি। জাতীয় সড়কের একটি অংশে তখন সড়ক নির্মাণকাজ চলছিল। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা দেয়।
নিমাই চন্দ্র সরকারের ভাষ্য, তার বাসায় বর্তমানে দুটি আবাসিক ও দুটি বাণিজ্যিক মিটার রয়েছে। এর বাইরে আরও একটি মিটার স্থাপনের জন্য তিনি আবেদন করেছিলেন। নতুন মিটার স্থাপনের জন্য ওয়্যারিং বোর্ডও তৈরি করা হয়। তবে মিটার স্থাপন বা নতুন সংযোগ দেওয়ার আগেই তার নামে ৬৯২ টাকা পরিশোধের জন্য একটি বিল আসে।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে বিকেল থেকেই মাঠসংলগ্ন এলাকায় দর্শকদের ভিড় বাড়তে থাকে। সন্ধ্যার পর আলোকসজ্জায় রাতের মাঠে ফুটবল উপভোগ করেন দর্শকরা। এ সময় স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।