বিএনপির সভাপতি সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মিল্লাত সরকার মিলন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজার ওপর হামলার ঘটনার প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপি'র আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
লিখিত বক্তব্যে মাহমুদুর রহমান অভিযোগ করেন, একই বাড়ির বাসিন্দা মিজান সাংবাদিক পরিচয় ব্যবহার করে তার ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে তাকে হয়রানি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে যাত্রা করেন।
অ্যাপলের অন্যতম প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান টাটা ইলেকট্রনিক্স বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। হ্যাকাররা প্রতিষ্ঠানটি থেকে ৬৩০ গিগাবাইটের বেশি গোপন তথ্য চুরি করেছে বলে অভিযোগ উঠেছে। পরে আইফোন ১৮ প্রো মডেলের বিভিন্ন যন্ত্রাংশের ছবি ও সরবরাহকারীদের তালিকাও অনলাইনে ফাঁস করা হয়। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
অমাবস্যা ও পূর্ণিমার তিথিকে কেন্দ্র করে বিশেষ কৌশলে পরিচালিত এই অবৈধ শিকারি চক্রের কারণে বনের প্রাকৃতিক ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। মূলত প্রশাসনিক নজরদারির অভাব এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নৈতিক অবক্ষয়ের সুযোগ নিয়ে এই মৎস্য নিধনযজ্ঞ চলছে, যা সুন্দরবনের দীর্ঘমেয়াদী বাস্তুসংস্থানের জন্য অশনিসংকেত হিসেবে দেখা দিয়েছে।
ফুটবল বা ক্রিকেট ম্যাচে খেলোয়াড়দের সঙ্গে হাত ধরে মাঠে প্রবেশ করতে দেখা যায় ছোট ছোট শিশুদের। এই শিশুদের বলা হয় ‘প্লেয়ার এসকর্ট’ বা ‘ম্যাসকট’। দর্শকদের কাছে দারুণ এই দৃশ্যটি কেবল আবেগঘন মুহূর্তই নয়, এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস ও গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
একাকীত্ব দূর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিচালিত মানুষের মতো দেখতে নতুন একটি হিউম্যানয়েড রোবট বাজারে এনেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ইউবিটেক রোবটিক্স। প্রতিষ্ঠানটির দাবি, এই রোবট ব্যবহারকারীর ‘আজীবন সঙ্গী’ হিসেবে কাজ করবে এবং সব সময় তার পাশে থাকবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে।
প্রতিবেশী ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অংশ হিসেবে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় মোট ১১০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। দুই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কূটনৈতিক প্রতিনিধিদের জন্য এই আম উপহার হিসেবে পাঠানো হয়।
মাদককে না বলুন, জীবন গড়ুন" এবং "মাদকাসক্তি একটি ব্যাধি, সচেতনতাই এর মুক্তি"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের যুগীগাঁতী চারমাথা এলাকায় বুধবার (১ জুলাই) বিকেলে মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আটক ব্যক্তির নাম মো. মুক্তল হোসেন (৫০)। তিনি উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয়দের অভিযোগের পর তাকে ঘিরে রাখে এলাকাবাসী এবং পরে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই একটি পক্ষ তাকে চিকিৎসার কথা বলে সেখান থেকে সরিয়ে নেয়।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া রায়কে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ওই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।