Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / নেত্রকোনা / ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের! - Chief TV

ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের! - Chief TV

2026-10-16  ডেস্ক রিপোর্ট  55 views
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের! - Chief TV

নেত্রকোনার দুর্গাপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া এলাকায় শ্বশুরবাড়ির পাশে একটি চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত লুৎফুজ্জামান বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে লুৎফুজ্জামান তেলনজিয়া এলাকায় শ্বশুরবাড়ির পাশের একটি চায়ের দোকানে যান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চা খেয়ে বাড়ি ফেরার পথে মোবাইল ফোন ফেলে যাওয়ায় সেটি নিতে আবার দোকানে ফিরে আসেন তিনি। এ সময় দুই যুবক দোকানে এসে প্রথমে সিগারেট চায়। পরে হঠাৎ লুৎফুজ্জামানকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে তারা। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লুৎফুজ্জামানকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমদ খান জানান, নিহত সাংবাদিকের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এর আগেও লুৎফুজ্জামানের ওপর হামলার ঘটনা ঘটেছিল। গত বছরের ১০ নভেম্বর দুপুরে দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। ওই সময় তার সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়েছিল।


Share: