Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / টাঙ্গাইল / দেলদুয়ারে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার - Chief TV

দেলদুয়ারে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার - Chief TV

2026-09-07  ডেস্ক রিপোর্ট  26 views
দেলদুয়ারে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার - Chief TV

টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুর থেকে ওহাব মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওহাব মাদারকোল গ্রামের মৃত ঘুতু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা খাদ্য গুদামে স্ত্রীকে সঙ্গে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওহাব মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

খাদ্য গুদামের ওসি এলএসডি মিরাজুল ইসলাম বলেন, নিখোঁজ হওয়ার পর থেকেই ওহাবকে বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছিল। তিনি মৃগীরোগেও ভুগতেন।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, বারপাখিয়ার একটি পুকুরে ভাসমান মরদেহের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Share: