Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / ঢাকা-চট্টগ্রাম ‍মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ১০ - Chief TV

ঢাকা-চট্টগ্রাম ‍মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ১০ - Chief TV

2026-09-07  ডেস্ক রিপোর্ট  26 views
ঢাকা-চট্টগ্রাম ‍মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ১০ - Chief TV

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে আব্দুল আলিম (৪০) নামে এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রামমুখী লেনের স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলিম চট্টগ্রামের জেলার বারইয়ারহাট পৌরসভার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে। তিনি সিলেট কাস্টমসে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামমুখী লেনে একটি অজ্ঞাতনামা ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা শ্যামলী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। পরে চালক বাসটি সামলাতে না পেরে ডান পাশের সড়ক বিভাজকের ওপর তুলে দিলে সেটি উল্টে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলিমের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক ছিল।

মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, দুটি রেকার ব্যবহার করে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


Share: