Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / মুন্সিগঞ্জ / ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স উল্টে রোগীসহ আহত ৫ - Chief TV

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স উল্টে রোগীসহ আহত ৫ - Chief TV

2026-08-21  ডেস্ক রিপোর্ট  35 views
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স উল্টে রোগীসহ আহত ৫ - Chief TV

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১০ মাস বয়সী এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাসাড়া এলাকায় মাওয়াগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন ১০ মাস বয়সী রোগী মানহা, খুলনার জ্যোতি (২৮), লাকি আক্তার (৪৫), বাগেরহাটের অ্যাম্বুলেন্সচালক হিরা (৪০) এবং মশিউর রহমান (৪৫)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। পরে উল্টে যাওয়া অ্যাম্বুলেন্স থেকে আহত পাঁচজনকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দ্রুতগতির কারণে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

জানা গেছে, অ্যাম্বুলেন্সটি ঢাকার শিশু হাসপাতাল থেকে ১০ মাস বয়সী এক রোগীকে নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে হাসাড়া এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে।


Share: