Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / ধামইরহাটে নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু - Chief TV

ধামইরহাটে নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু - Chief TV

2026-08-27  ডেস্ক রিপোর্ট  40 views
ধামইরহাটে নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু - Chief TV

নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার শিমুলতলী ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) এবং দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)। তারা সমবয়সী এবং স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সকালে জিসান ও তাহমিদ বাড়ির পাশের আত্রাই নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে তারা নদীর পানিতে নামলে তীব্র স্রোত ও গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে নদী থেকে দুজনকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, নদীতে মাছ ধরতে নেমে পানিতে তলিয়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুই শিশুর একসঙ্গে এমন অকাল মৃত্যুতে রসপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।


Share: