Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত - Chief TV

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত - Chief TV

2026-08-26  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  49 views
ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত - Chief TV

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় শ্রীজয় বর্মণ (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সদিপ বর্মণ (২৩) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার শিমুলতলী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীজয় বর্মণ উপজেলার চকহরিপুর এলাকার নীল কমলের ছেলে। আহত সদিপ বর্মণ একই এলাকার দুলাল বর্মণের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে আগ্রাদ্বিগুন এলাকা থেকে চার বন্ধু একটি মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন। শিমুলতলী ব্রিজের ওপর পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে থাকা একটি পিলারে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা শ্রীজয় বর্মণ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় সদিপ বর্মণ গুরুতর আহত হলে তাকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেলে থাকা অপর দুইজনের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


Share: