Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২ ইউনিট - Chief TV

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২ ইউনিট - Chief TV

2026-06-10  ডেস্ক রিপোর্ট  104 views
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২ ইউনিট - Chief TV

রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) বিকেলে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় বাংলাদেশ আই হসপিটালের পাশের একটি ভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাত মসজিদ রোডের পাঁচতলা ভবনের ছাদের একটি কক্ষে আগুন লাগে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জানা গেছে, ভবনটিতে ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা এবং একাধিক ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে। তবে আগুন কীভাবে লেগেছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত এবং আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম চলমান রয়েছে।


Share: