Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / এবার ঢাকার ধানমন্ডিতে দিনদুপুরে ৩৯ লাখ টাকা ছিনতাই - Chief TV

এবার ঢাকার ধানমন্ডিতে দিনদুপুরে ৩৯ লাখ টাকা ছিনতাই - Chief TV

2026-08-31  ডেস্ক রিপোর্ট  64 views
এবার ঢাকার ধানমন্ডিতে দিনদুপুরে ৩৯ লাখ টাকা ছিনতাই - Chief TV

রাজধানীর ধানমন্ডিতে ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যক্তি। পরে স্থানীয়দের সহায়তায় পিস্তলসহ এক ছিনতাইকারীকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একই চক্রের সঙ্গে জড়িত আরও দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) দুপুরের দিকে ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম তানভীর আবেদীন জুয়েল (৪১)। তাৎক্ষণিকভাবে অপর দুইজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা উত্তোলনের পর এক ব্যক্তি টাকা নিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

এরপর ভুক্তভোগী ছিনতাইকারীদের পেছনে ধাওয়া করেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে এক ছিনতাইকারী রাস্তায় ছিটকে পড়লে স্থানীয়রা তাকে পিস্তলসহ আটক করে রাখেন।

৯৯৯-এ খবর পাওয়ার পর ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তানভীর আবেদীন জুয়েলকে হেফাজতে নেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশের একাধিক দল ও গোয়েন্দা পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে চক্রের আরও দুজনকে আটক করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না এবং ছিনতাই হওয়া ৩৯ লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


Share: