Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ২০২৭ সালের বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা - Chief TV

২০২৭ সালের বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা - Chief TV

2026-09-03  ডেস্ক রিপোর্ট  39 views
২০২৭ সালের বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা - Chief TV

আগামী জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক তারিখ নির্ধারণ করেছে সরকার। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুবায়েরপন্থি ও সাদপন্থিদের মধ্যে বিদ্যমান মতপার্থক্য নিরসন করে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য সরকার কাজ করছে।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। তবে মাওলানা সাদপন্থিদের অধীনে ইজতেমা আয়োজনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত বছরের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে। তবে জনগণের প্রত্যাশা পূরণে আরও কিছুটা সময় প্রয়োজন।

তিনি বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও কার্যকর করতে সরকারের কার্যক্রম চলমান রয়েছে।


Share: