নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আয়েজ ভাঁজা নামে পরিচিত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াগাড়ী ও মাতাসাগর এলাকায় ওই ব্যক্তির বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, শিশুটিকে ধর্ষণের অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।