Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ - Chief TV

আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ - Chief TV

2026-10-19  ডেস্ক রিপোর্ট  43 views
আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ - Chief TV

আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা নিয়ে সমালোচনা করে নুরুল ইসলাম মনি বলেন, শেখ হাসিনার আমলে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও সেগুলোর ভেতরে যন্ত্রপাতি নেই। তাঁর অভিযোগ, অর্থ আত্মসাতের উদ্দেশ্যে এসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছিল। এ কারণে বর্তমানে বিদ্যুতের বিল কমানোর কোনো পথ সরকারের হাতে নেই বলেও মন্তব্য করেন তিনি।

দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে চিফ হুইপ বলেন, গত দুই বছরে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি। তাঁর ভাষ্য, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়; সবাই এ দেশের নাগরিক এবং সবার অধিকার সমান।

সভা শেষে বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করেন নুরুল ইসলাম মনি। এ ছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সব পূজামণ্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ করা হয়।


Share: