Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / বিয়ের প্রলোভনে ধর্ষণ ও পর্নোগ্রাফি তৈরির অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার - Chief TV

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও পর্নোগ্রাফি তৈরির অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার - Chief TV

2026-06-26  ডেস্ক রিপোর্ট  100 views
বিয়ের প্রলোভনে ধর্ষণ ও পর্নোগ্রাফি তৈরির অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার - Chief TV

চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ, পর্নোগ্রাফি তৈরি এবং মানসিক নির্যাতনের মামলার এক এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া তৌসিফ আহমেদ (২২) সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী টং ফকির মাজার লেন এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল হাই ও নুর বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ জুন সদরঘাট থানায় তৌসিফ আহমেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপন, পর্নোগ্রাফি তৈরি এবং ভুক্তভোগীকে মানসিকভাবে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

মামলা দায়েরের পর সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের নেতৃত্বে এসআই নুর উদ্দিন ও পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

সদরঘাট থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, অপরাধ দমনে থানা পুলিশের বিশেষ অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Share: