Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ - Chief TV

চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ - Chief TV

2026-09-02  নাজমুল হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি  43 views
চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ - Chief TV

‘গাছ লাগাবো, গাছ বাঁচাবো, আমার সবুজ প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উপলক্ষে এ আয়োজন করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করা হয়।

‘সবুজের পথে সাংবাদিকতা-পরিবেশের প্রতি দায়িত্ববোধ’ মূলমন্ত্রকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ছড়িয়ে দিতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি এমরান হোসেন বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মো. আবুল বাশার রানা, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমনসহ সমিতির নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

চারা পেয়ে শিক্ষার্থীরা সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তারা নিজেদের বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপযুক্ত স্থানে চারাগুলো রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার অঙ্গীকার করেন।

আয়োজকরা বলেন, শুধু গাছের চারা বিতরণ করলেই পরিবেশ রক্ষা সম্ভব নয়, গাছ লাগানোর পাশাপাশি এর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের পরিবেশ ও বৃক্ষের প্রতি দায়িত্বশীল করে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।


Share: