Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ - Chief TV

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ - Chief TV

2026-10-21  ডেস্ক রিপোর্ট  40 views
কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ - Chief TV

কুমিল্লার লাকসাম উপজেলার নাওটি রেলস্টেশনের আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ অভিমুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় রেল চলাচল স্বাভাবিক করতে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কর্তৃপক্ষের বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।


Share: