Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / ফেন্টানাইল সেবন-বেচাকেনায় যুবকের ৬ মাস জেল - Chief TV

ফেন্টানাইল সেবন-বেচাকেনায় যুবকের ৬ মাস জেল - Chief TV

2026-08-31  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  28 views
ফেন্টানাইল সেবন-বেচাকেনায় যুবকের ৬ মাস জেল - Chief TV

জামালপুরের দেওয়ানগঞ্জে নিষিদ্ধ ফেন্টানাইল ট্যাবলেট সেবন ও বেচাকেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৈকত (২৪) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সৈকত দেওয়ানগঞ্জ পৌর শহরের চর ভবশুর সরকারপাড়া এলাকার সুলতান মাহমুদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সৈকত দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ফেন্টানাইল ট্যাবলেটে আসক্ত থাকার পাশাপাশি এর বেচাকেনার সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। রোববার বিকেলে চর ভবশুর সরকারপাড়া এলাকায় একটি দোকানের পেছনে আখক্ষেতে অবস্থানকালে পুলিশ তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে চারটি ফেন্টানাইল ট্যাবলেট জব্দ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আদালতের কাছে তিনি ফেন্টানাইল সেবন ও বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানানো হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, নিষিদ্ধ ফেন্টানাইল ট্যাবলেট সেবন ও বেচাকেনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি ওই যুবক স্বীকার করেছেন। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


Share: