Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / ঘুমের মধ্যে সাপের দংশনে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু - Chief TV

ঘুমের মধ্যে সাপের দংশনে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু - Chief TV

2026-09-02  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  53 views
ঘুমের মধ্যে সাপের দংশনে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু - Chief TV

নওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে আবির ইসলাম রিয়ন (১২) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঘাটনগর ইউনিয়নের নিসকিনপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিয়ন ওই গ্রামের মো. রাসেল হোসেনের ছেলে। সে নিসকিনপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল রিয়ন। রাতের কোনো একসময় একটি সাপ তাকে দংশন করে। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন।

তবে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিয়নকে মৃত ঘোষণা করেন।

পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


Share: