Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / গোপালগঞ্জ / গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত - Chief TV

গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত - Chief TV

2026-10-25  ডেস্ক রিপোর্ট  45 views
গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত - Chief TV

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবোঝাই পিকআপের চাপায় অটোভ্যানে থাকা বাবা ও তাঁর ছয় বছরের মেয়ে নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গেড়াখোলা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের সাইফুল ইসলাম রঞ্জু ও তাঁর ছয় বছর বয়সী মেয়ে সামিরা আক্তার। তাঁরা দুজনই অটোভ্যানের যাত্রী ছিলেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গোপালগঞ্জগামী মাছবোঝাই একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা অটোভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে অটোভ্যানে থাকা সাইফুল ইসলাম রঞ্জু ও তাঁর মেয়ে সামিরা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


Share: