Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / গুলশানে স্পা সেন্টারে অভিযান, আটক ৫৩ - Chief TV

গুলশানে স্পা সেন্টারে অভিযান, আটক ৫৩ - Chief TV

2026-08-20  ডেস্ক রিপোর্ট  34 views
গুলশানে স্পা সেন্টারে অভিযান, আটক ৫৩ -  Chief TV

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের দুটি স্পা সেন্টারে বিশেষ অভিযান চালিয়ে ৫৩ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্পা সেন্টারের আড়ালে অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনের নেতৃত্বে ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন বয়সী ২৯ জন নারী ও ২৪ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। স্পা ও সেলুনের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, দেহব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অভিযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


Share: