Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / হাতবোমাসহ গ্রেপ্তার জুয়েল নরসিংদী কারাগার থেকে পালানো ‘সন্ত্রাসী’ - Chief TV

হাতবোমাসহ গ্রেপ্তার জুয়েল নরসিংদী কারাগার থেকে পালানো ‘সন্ত্রাসী’ - Chief TV

2026-08-17  ডেস্ক রিপোর্ট  34 views
হাতবোমাসহ গ্রেপ্তার জুয়েল নরসিংদী কারাগার থেকে পালানো ‘সন্ত্রাসী’ - Chief TV

রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকা থেকে দুটি হাতবোমাসহ জুয়েল ভুঁইয়া ওরফে ‘ওস্তাদ’ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, জুয়েল নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া এক ব্যক্তি এবং নব্য জেএমবির বোমা তৈরির সঙ্গে জড়িত নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুনের’ ঘনিষ্ঠ সহযোগী।

রোববার (১৬ আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে সারুলিয়া এলাকায় অভিযান চালায় অ্যান্টিটেরোরিজম ইউনিট (এটিইউ) ও ডেমরা থানা পুলিশ। এ সময় জুয়েলকে আটক করা হয়। 

পরে তার কাছ থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হলে সেগুলো নিষ্ক্রিয় করতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দলটি বস্তু দুটি নিষ্ক্রিয় করে।

সিটিটিসির এক কর্মকর্তা জানান, কিছুদিন আগে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় জুয়েলের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়ার পর তাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত খন্দকার জানান, বিকেল ৫টার দিকে জুয়েলকে আটকের খবর পান তারা। পরে উদ্ধার করা বোমাসদৃশ বস্তু দুটি সম্পর্কে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ দলকে জানানো হয়।

পুলিশের দাবি, জুয়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার তথ্য রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Share: