Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালা চার দিনের রিমান্ডে - Chief TV

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালা চার দিনের রিমান্ডে - Chief TV

2026-10-21  ডেস্ক রিপোর্ট  40 views
হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালা চার দিনের রিমান্ডে - Chief TV

মানি পাচার মামলায় এক দিনের রিমান্ড শেষে এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। উত্তরা পশ্চিম থানার মামলাটিতে দিলীপ আগরওয়ালকে গ্রেপ্তার দেখানোর পর তদন্তের স্বার্থে রিমান্ড মঞ্জুর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া আদালতে পৃথক দুটি আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় আদালত দিলীপ আগরওয়ালের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অন্যদিকে, মানি পাচারের মামলায় এক দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে হত্যাচেষ্টার মামলায় রিমান্ড শুনানির জন্য দিলীপ আগরওয়ালকে আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী আনোয়ার কবীর বাবুলসহ কয়েকজন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন ও হারুন অর রশিদসহ কয়েকজন ওই আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ডের আদেশ দেন।


Share: