Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / মাদারীপুর / ইতালি প্রবাসীর বাড়িতে বোমা বিস্ফোরণ, আহত ২ - Chief TV

ইতালি প্রবাসীর বাড়িতে বোমা বিস্ফোরণ, আহত ২ - Chief TV

2026-09-04  ডেস্ক রিপোর্ট  36 views
ইতালি প্রবাসীর বাড়িতে বোমা বিস্ফোরণ, আহত ২ - Chief TV

মাদারীপুরে ইতালি প্রবাসীর বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামের ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। আটক সালাউদ্দিন গাজী সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামের মাফেজ গাজীর ছেলে। তিনি সম্পর্কে রাজ্জাক মোল্লার খালাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোররাতে রাজ্জাক মোল্লার বাড়ির পেছনের একটি কক্ষে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে অন্তত দুইজন আহত হন এবং টিনশেড ঘরের বেড়া ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিন গাজীকে আটক করে। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ওই বাড়িতে বসে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণটি ঘটতে পারে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আটক সালাউদ্দিন গাজীকে আদালতে পাঠানো হয়েছে। আহতরা গ্রেপ্তার আতঙ্কে এখনো সরকারি হাসপাতালে ভর্তি হননি বলেও জানান তিনি।


Share: