Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড - Chief TV

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড - Chief TV

2026-10-24  ডেস্ক রিপোর্ট  37 views
জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড - Chief TV

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর জানিয়েছে দলটি। এ ঘটনায় তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ওই অ্যাকাউন্ট থেকে আসা কোনো বার্তার ভিত্তিতে আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ আইডি একটি দুর্বৃত্ত চক্র হ্যাক করেছে।

এ অবস্থায় তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে দলটি। পাশাপাশি ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তা বা অনুরোধের ভিত্তিতে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সতর্ক করা হয়েছে।


Share: