2026-10-17ডেস্ক রিপোর্ট
সম্প্রতি একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর দোয়েল চত্বরের এই দুই নিরাপত্তাকর্মীর বিষয়টি সামনে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। সরেজমিনে দোয়েল চত্বরে গিয়ে দেখা যায়, আগে যে খাটে তাঁরা থাকতেন, সেটি আর সেখানে নেই। ভাস্কর্যের চারপাশে নতুন গাছ লাগানো ও পরিচর্যার কাজ করছিলেন কয়েকজন কর্মী।
View more
2026-09-18ডেস্ক রিপোর্ট
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁও কলেজে অভিযান চালিয়ে গোপন বৈঠক থেকে ২৩ জনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিরা কোন সংগঠনের সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করেননি ওই কর্মকর্তা।
View more
2026-09-18ডেস্ক রিপোর্ট
সাদিক কায়েমের অভিযোগ, ডাকসু ভবনস্থ সংগ্রহশালার পর বিজয় একাত্তর হলের ক্লাবরুমের নামফলক ভাঙচুরের ঘটনা ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের রাজনৈতিক সংকটের বহিঃপ্রকাশ। তিনি আরও দাবি করেন, কিছু রাজনৈতিক কর্মী ভাঙচুরকেই নিজেদের কর্মসূচি ও রাজনৈতিক সফলতা হিসেবে গ্রহণ করেছেন।
View more
2026-09-18ডেস্ক রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের নবনির্মিত ক্লাবরুমের উদ্বোধনী নামফলক ভাঙচুরের ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে হল সংসদ। নামফলকে ডাকসুর এজিএস মহিউদ্দীন খানের নাম থাকাকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে হল সংসদ।
View more
2026-09-17ডেস্ক রিপোর্ট
গবেষণার অংশ হিসেবে ঢাকা, নোয়াখালী ও চট্টগ্রামের অন্তত তিনটি করে অভিজাত রেস্তোরাঁ থেকে ‘ডোরি মাছ’ নামে পরিবেশন করা মাছের নমুনা সংগ্রহ করা হয়। পরে এসব নমুনা থেকে ডিএনএ পৃথকীকরণ, পিসিআর পরীক্ষা ও ডিএনএ অনুক্রম বিশ্লেষণ করা হয়।
View more
2026-09-14ডেস্ক রিপোর্ট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দোকানের মালিকানা নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নজরুল হলের ২১ জন এবং রবীন্দ্রনাথ হলের পাঁচজনসহ মোট ২৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
View more
2026-09-10ডেস্ক রিপোর্ট
ফেসবুকে বর্তমান সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে কেন কলেজ থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়া হবে না, তা জানতে চেয়েছে কলেজ কর্তৃপক্ষ।
View more
2026-09-09ডেস্ক রিপোর্ট
রুম্মানের অভিযোগ, দুপুরে ক্লান্ত থাকায় তিনি শরীফকে ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলে লিফটটি ধরতে বলেছিলেন। এতে শরীফ তার পরিচয় জানতে চান এবং তাকে লিফটে উঠতে বাধা দেন। রাতে বিষয়টি নিয়ে কথা বলার একপর্যায়ে তাকে বকাঝকা ও মারধর করা হয় বলে দাবি করেন তিনি।
View more
2026-09-07ডেস্ক রিপোর্ট
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী ও তার মা তাহমিনা বেগম হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হলেও শেষ হয়নি বিচারপ্রক্রিয়া। আসামি গ্রেপ্তার এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও মামলার কার্যক্রম ধীরগতিতে এগোচ্ছে।
View more