Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডোলসহ গ্রেফতার ২ - Chief TV

মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডোলসহ গ্রেফতার ২ - Chief TV

2026-09-03  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  43 views
মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডোলসহ গ্রেফতার ২ - Chief TV

ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয় পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অন্তর (৩০) নামে আরও এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভুল্লী থানাধীন বালিয়া ইউনিয়নের লক্ষ্মীরহাটগামী এলাকায় আশা এনজিওর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ভুল্লী থানার কুমারপুর ডাঙ্গাপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে মো. হামিদুল ইসলাম (২০) এবং ঠাকুরগাঁও পৌরসভার গোয়াপাড়া মহল্লার মৃত আজিজুলের ছেলে মো. মিজান (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, ভুল্লী থানার এসআই (নিরস্ত্র) সজিব হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে হামিদুল ইসলাম ও মিজানের কাছ থেকে ছয় পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তর নামে এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় এসআই সজিব হাসান বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভুল্লী থানায় মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


Share: