Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / বরিশাল / নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে সাতজন আটক - Chief TV

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে সাতজন আটক - Chief TV

2026-10-26  ডেস্ক রিপোর্ট  32 views
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে সাতজন আটক - Chief TV

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়ি থেকে দলটির সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, উপজেলা যুবলীগের সাবেক সদস্য মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। এ ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৈকত গুহ পিকলু জানান, তাঁদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। এ উপলক্ষে কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে দাওয়াত দেওয়া হয়েছিল। রোববার সন্ধ্যার আগে কয়েকজন ব্যক্তি তাঁদের বাড়িতে গিয়ে পূজার দাওয়াতে আসা ছয়জন এবং তাঁর ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন বলে দাবি করেন তিনি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।


Share: