Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / নওগাঁর ১৫ বছর বয়সী মেয়োকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা - Chief TV

নওগাঁর ১৫ বছর বয়সী মেয়োকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা - Chief TV

2026-08-14  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  38 views
নওগাঁর ১৫ বছর বয়সী মেয়োকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা - Chief TV

নওগাঁর ধামইরহাট উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আবুল মঞ্জুর মিঠু (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। গ্রেপ্তার মিঠু উপজেলার খেলনা ইউনিয়নের গোবড়াপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে নিজ বাড়িতে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

এ ঘটনায় কিশোরীর দাদি আনজু আরা বাদী হয়ে ধামইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মিঠুকে গ্রেপ্তার করে। ধামইরহাট থানার এসআই বজেন্দ্রনাথ জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।


Share: