Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / নওগাঁর প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলার পলাতক শাহীন গ্রেপ্তার - Chief TV

নওগাঁর প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলার পলাতক শাহীন গ্রেপ্তার - Chief TV

2026-08-17  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  23 views
নওগাঁর  প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলার পলাতক শাহীন গ্রেপ্তার - Chief TV
নওগাঁর মান্দায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা মূলহোতা শাহীন (৩০) অবশেষে গ্রেপ্তার হয়েছেন। র‌্যাব-৫ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযানে রবিবার (১৬ আগস্ট) বেলা ৩টার দিকে নোয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহীন মান্দা উপজেলার চকমানিক গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকরঘুনাথ বাজারে মামার বাড়িতে বিয়ের দাওয়াত শেষে নিজ বাড়িতে ফিরছিলেন ২৫ বছর বয়সী ওই তরুণী।

পথে দুপুর আনুমানিক ১টার দিকে পুকুরপাড়সংলগ্ন একটি নির্জন স্থানে শাহীন তাকে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ওই তরুণী কার্যকরভাবে প্রতিরোধ করতে পারেননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। পরে বাড়িতে ফিরে ইশারা-ইঙ্গিত ও অস্পষ্ট কথায় মায়ের কাছে ঘটনার বিষয়টি জানান তিনি।

ঘটনার পর থেকেই শাহীন পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। তবে তিনি মুঠোফোন ব্যবহার না করায় তার অবস্থান শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ বেগ পেতে হয়। একপর্যায়ে র‌্যাব-৫ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযানে নোয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হচ্ছিল। তিনি মুঠোফোন ব্যবহার না করায় তাকে শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়েছে।

অবশেষে র‌্যাব-৫ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযানে নোয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া পরবর্তীতে জানানো হবে।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শাহীনকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।a

Share: