Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / নওগাঁয় ১০ টাকায় অসহায়দের মাঝে ছাগল বিতরণ - Chief TV

নওগাঁয় ১০ টাকায় অসহায়দের মাঝে ছাগল বিতরণ - Chief TV

2026-08-15  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  30 views
নওগাঁয় ১০ টাকায় অসহায়দের মাঝে ছাগল বিতরণ - Chief TV

নওগাঁয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ১০ টাকার বিনিময়ে ছাগল বিতরণ করেছে মানবিক সংগঠন ফ্রেন্ডস্ প্যানেল। সংগঠনটির ২০০তম সপ্তাহ পূর্তি উপলক্ষে শুক্রবার বিকেলে পুরাতন কালেক্টরেট অফিস প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। এ সময় তার সহধর্মিণী হোসনে আরা বেগম, নওগাঁ জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমীন মুক্তার, জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক, বিআইএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শরিফুর রহমানসহ ফ্রেন্ডস্ প্যানেলের উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ফ্রেন্ডস্ প্যানেলের সদস্যরা জানান, সাত বন্ধুর উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৬৭ জন। দীর্ঘদিন ধরে প্রতি শুক্রবার মাত্র ১ টাকার বিনিময়ে অসহায় ও দুস্থ মানুষকে এক বেলা ভরপেট খাবার দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ১০ টাকার বিনিময়ে ঈদ মার্কেট ও পূজার মার্কেটসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

অনুষ্ঠানে বক্তারা সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের ফ্রেন্ডস্ প্যানেলের মানবিক কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, ফ্রেন্ডস্ প্যানেলের কার্যক্রম নওগাঁবাসীর জন্য একটি উদাহরণ। এ ধরনের সংগঠন সমাজে যত বেশি মানবিক কার্যক্রম পরিচালনা করবে, সমাজ তত সুন্দর ও উন্নত হবে। সংগঠনটির ভালো কার্যক্রমে তার পূর্ণ সহযোগিতা থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

পরে ২০ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে ১০ টাকার বিনিময়ে একটি করে ছাগল তুলে দেন সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।


Share: