Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / নতুন বাজেটে বাড়ছে না সিগারেটের দাম, করহার অপরিবর্তিত - Chief TV

নতুন বাজেটে বাড়ছে না সিগারেটের দাম, করহার অপরিবর্তিত - Chief TV

2026-06-09  ডেস্ক রিপোর্ট  129 views
নতুন বাজেটে বাড়ছে না সিগারেটের দাম, করহার অপরিবর্তিত - Chief TV
বাআগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সিগারেটের দাম ও বিদ্যমান করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে নতুন অর্থবছরে সাধারণ ভোক্তাদের জন্য সিগারেটের দামে কোনো ধরনের পরিবর্তন আসছে না।
 
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসন-৩ এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
 
সংসদে রাশেদা বেগম হীরা প্রশ্ন করেছিলেন, তামাকের ওপর সুনির্দিষ্ট হারে কর বৃদ্ধি যেমন সিগারেটের খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে ২০ শলাকা সিগারেটের খুচরা মূল্য আরও বৃদ্ধি করে অধিক সম্পূরক শুল্ক এবং সুনির্দিষ্ট কর আরোপ করা হবে কি না? এর জবাবে অর্থমন্ত্রী স্পষ্ট করে জানান, আগামী বাজেটে সিগারেটের ক্ষেত্রে মূল্য এবং করহার আগের বছরের মতোই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
ফলে নতুন করে সম্পূরক শুল্ক বা কর বৃদ্ধির মাধ্যমে সিগারেটের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই।

Share: