Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / নতুন সিনেমা ‘যাযাবর’ নিয়ে ফিরছেন নির্মাতা তানবীর হাসান - Chief TV

নতুন সিনেমা ‘যাযাবর’ নিয়ে ফিরছেন নির্মাতা তানবীর হাসান - Chief TV

2026-11-02  আহমেদ সাব্বির রোমিওঃ  50 views
নতুন সিনেমা ‘যাযাবর’ নিয়ে ফিরছেন নির্মাতা তানবীর হাসান - Chief TV

নতুন সিনেমা ‘যাযাবর’ নিয়ে দর্শকদের সামনে আসছেন চলচ্চিত্র নির্মাতা তানবীর হাসান। তাঁর পরিচালনায় নির্মিতব্য সিনেমাটির প্রথম ধাপের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। জানা গেছে, ছবিটির প্রায় ৭০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। বাকি অংশের কাজ শেষ করে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা।

২০২৫ সালের শুরুতে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘মধ্যবিত্ত’ দিয়ে পরিচালক হিসেবে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় তানবীর হাসানের। প্রথম সিনেমাটি নির্মাণ করতে গিয়ে বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছিলেন তিনি। নিজের কাজের মান নিয়ে আপস না করার সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত জমি ও স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করেও সিনেমার কাজ চালিয়ে যান।

fb62f6ad-16a3-47f6-9f2d-f1def22e1452.jpg

‘মধ্যবিত্ত’ সিনেমায় পরিচালনার পাশাপাশি গল্প, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন তানবীর হাসান। এমনকি ছবির একটি গানের সুর ও কথা তৈরির কাজও করেছেন তিনি। সেন্সর বোর্ডের বিভিন্ন জটিলতা ও সংশোধনের নির্দেশনা পেরিয়ে ২০২৫ সালের ৩ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ওই বছরের প্রথম মুক্তিপ্রাপ্ত ঢালিউড সিনেমা হিসেবে এটি দর্শকদের প্রশংসা পায়। প্রয়াত অভিনেতা মাসুম আজিজের অভিনয়ও ছবিটিকে সমৃদ্ধ করেছে।

প্রথম সিনেমার পর এবার ‘যাযাবর’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নির্মাতা। সিনে মিডিয়ার ব্যানারে নির্মিতব্য ছবিটির প্রথম ধাপের শুটিং হয়েছে দুর্গম জঙ্গলে। এতে অভিনয় করছেন সজল নূর, ভাবনা, ইভান সাইর, ক্যামেলিয়া রাঙা, সাদমান সামীর, শেখ চাঁদনী, সৌরভ ফারসি, পাপ্পু, রানা, ওমর মালিক, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ওমর সানী, শিবা শানু, কমল ও শরীফ চৌধুরীসহ আরও অনেকে।

82e04ddb-aa39-4fae-956a-228b0780c7ea-1.jpg

নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্য ও গানের শুটিংসহ প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি ৩০ শতাংশ শুটিং ঢাকা ও আশপাশের বিভিন্ন স্থানে সম্পন্ন করা হবে। এরপরই মুক্তির জন্য সিনেমাটি প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে তাঁর।

এর আগে রাজ রিপা ও শিশির সরদারকে প্রধান চরিত্রে নিয়ে ‘মৃত্যু ১৯’ নামে আরেকটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন তানবীর হাসান। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে জমকালো মহরতের আয়োজনও করেছিলেন তিনি। তবে নানা সংকটের কারণে শেষ পর্যন্ত সিনেমাটির নির্মাণকাজ আর এগোয়নি।

‘মৃত্যু ১৯’ বাস্তবায়ন না হলেও ‘মধ্যবিত্ত’ নির্মাণের মধ্য দিয়ে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন তানবীর হাসান। এবার ‘যাযাবর’ নিয়ে নতুনভাবে দর্শকদের সামনে আসার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সিনেমাটির মুক্তি ও নির্মাণের বাকি কাজ নিয়ে এখন চলচ্চিত্রসংশ্লিষ্টদের আগ্রহ তৈরি হয়েছে।


Share: