Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / শিক্ষা / বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান - Chief TV

বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান - Chief TV

2026-11-02  ডেস্ক রিপোর্ট  34 views
বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান - Chief TV

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান সরকার। দেশটির কারিগরি সহায়তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাকিস্তানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৫ জন বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৬ নভেম্বর ২০২৬-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস কোর্সে ২০টি এবং বিডিএস কোর্সে পাঁচটি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

আবেদনপত্র ও এ বিষয়ে বিস্তারিত তথ্য পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। পূরণ করা আবেদনপত্র আগামী ১৬ নভেম্বরের মধ্যে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনে পাঠাতে হবে।


Share: