Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে অভিযান - Chief TV

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে অভিযান - Chief TV

2026-09-03  ডেস্ক রিপোর্ট  33 views
অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে অভিযান - Chief TV

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে যৌথ অভিযান চালিয়েছে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত আলীনগর ও ছিন্নমূল এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য আস্তানা, সন্দেহজনক স্থান এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্যাপক তল্লাশি চালানো হয়। জঙ্গল সলিমপুরকে অপরাধমুক্ত করা, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দেওয়া এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই ছিল অভিযানের মূল লক্ষ্য।

অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের সন্ত্রাসী ও অপরাধীদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান যৌথ বাহিনীর কর্মকর্তারা।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, জঙ্গল সলিমপুরে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সমন্বিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।


Share: