Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / পাঁচ তারকা হোটেল থেকে কোটি টাকার তিন বিলাসবহুল গাড়ি জব্দ - Chief TV

পাঁচ তারকা হোটেল থেকে কোটি টাকার তিন বিলাসবহুল গাড়ি জব্দ - Chief TV

2026-08-28  ডেস্ক রিপোর্ট  54 views
পাঁচ তারকা হোটেল থেকে কোটি টাকার তিন বিলাসবহুল গাড়ি জব্দ - Chief TV

শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে আমদানির অভিযোগে কক্সবাজার থেকে তিনটি বিলাসবহুল গাড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রামের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৩টার দিকে হোটেল ওশান প্যারাডাইসের পার্কিং এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিলাসবহুল গাড়ি আটক করা হয়।

আটক গাড়িগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেট্রো-গ-৩০-১২২৪ নম্বরের ২০২১ মডেলের লাল রঙের টয়োটা জিআর সুপ্রা, ঢাকা মেট্রো-গ-১৮-৯৬৬৮ নম্বরের লাল রঙের হোন্ডা এবং ঢাকা মেট্রো-গ-২৪-৭৩৯৯ নম্বরের ২০২০ মডেলের টুইন গ্রে রঙের মাজদা এমএক্স-৫ রোডস্টার/মিয়াটা। তিনটি গাড়িরই উৎপাদনকারী দেশ জাপান।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে গাড়িগুলোর ব্যবহারকারীরা আমদানি-সংক্রান্ত প্রয়োজনীয় দলিল বা গাড়ি ক্রয়ের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা, জালিয়াতি কিংবা চোরাচালানের মাধ্যমে গাড়িগুলো দেশে আনা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক গাড়িগুলোর বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের পাশাপাশি আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।


Share: