ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম। শনিবার (১৭ অক্টোবর) তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে পদত্যাগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সলিসিটরের কাছে পাঠানো হয়েছে।
শিউলি খানমের পদত্যাগের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একাধিক আইন কর্মকর্তার পদত্যাগের বিষয়টি আবারও সামনে এসেছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেন। তারও আগে গত ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা।