Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন - Chief TV

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন - Chief TV

2026-10-26  ডেস্ক রিপোর্ট  34 views
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন - Chief TV

রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছিল।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় সাংবাদিকদের বসার কক্ষে রাখা বইপুস্তকে আগুন লাগে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

আগুন কীভাবে লেগেছে, তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিক্যাব লাউঞ্জে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


Share: