Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী - Chief TV

প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী - Chief TV

2026-10-22  ডেস্ক রিপোর্ট  50 views
প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী - Chief TV

মোংলা বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন শেষে পথে নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করতে প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে আসেন তিনি। এ সময় হাত নেড়ে উপস্থিত লোকজনকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেন তারেক রহমান। সেখানে প্রায় ৫০ মিনিট অবস্থান করে বন্দরের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে বিকেল সোয়া ৪টার পর জেটি থেকে বের হয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পথে নেতা-কর্মীদের আগ্রহে গাড়ি থেকে নেমে তাঁদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে মোংলা বন্দর ত্যাগ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরের হিরন পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে যান তিনি। পরে নৌপথে দুপুর পৌনে ১টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে পৌঁছান। সেখানে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর পরিদর্শন করেন এবং মধ্যাহ্নবিরতি করেন।

এরপর নৌঘাঁটি থেকে বের হয়ে মোংলা বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার এবং বাগেরহাটের জেলা প্রশাসক।


Share: