Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / রাজধানীতে সাতসকালে সড়কে প্রাণ গেল ২ নারীর - Chief TV

রাজধানীতে সাতসকালে সড়কে প্রাণ গেল ২ নারীর - Chief TV

2026-10-16  ডেস্ক রিপোর্ট  37 views
রাজধানীতে সাতসকালে সড়কে প্রাণ গেল ২ নারীর - Chief TV

রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন মুক্তা (৪০) নামে আরেক নারী। পরে মোহাম্মদপুর থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত দুই নারীর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং নিহত অপর নারীর পরিচয় কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


Share: