2026-06-16মোঃ রাকিব হাসান,পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের বালাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের বসতবাড়ি থেকে মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
View more
2026-06-15ডেস্ক রিপোর্ট
দিনাজপুরের বোচাগঞ্জে মোস্তাফিজুর রহমান (৩৮) নামে এক ব্যবসায়ী পায়ের রগ কাটা অবস্থায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তার সাবেক স্ত্রী ও সামাজিক যোগাযোগমাধ্যম পরিচিত টিকটকার শিল্পী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
View more
2026-06-15রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
ভারত থেকে পুশইনের আশঙ্কাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে নিয়মিত কড়া টহল ও নজরদারি জোরদার করার পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় পাহারায় অংশ নিচ্ছেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও স্থানীয়দের এই সমন্বিত উদ্যোগ সীমান্তজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
View more
2026-06-15ডেস্ক রিপোর্ট
গাইবান্ধার মহিমাগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে লিপি বেগম (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইর গ্রামের গারামারা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
View more
2026-06-15ডেস্ক রিপোর্ট
কয়েক দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও কুড়িগ্রামের চিলমারী অংশে ‘মওলানা ভাসানী সেতুর’ সংযোগ সড়কের উন্নয়নকাজ এখনও শেষ হয়নি। কাজের চরম ধীরগতি ও সাম্প্রতিক বৃষ্টির কারণে সদ্যনির্মিত ৫ দশমিক ২৩ কিলোমিটার সড়কের দুপাশে প্রায় ১০০টি ছোট-বড় গর্ত ও খাদের সৃষ্টি হয়েছে।
View more
2026-06-15ডেস্ক রিপোর্ট
রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে এখন উল্টো চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। এই স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনটি বয়সের ভারে জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের বিভিন্ন অংশে ফাটল এবং ছাদ থেকে অনবরত পলেস্তারা খসে পড়ার ঘটনায় হাসপাতালজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।
View more
2026-06-14ডেস্ক রিপোর্ট
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বটতলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় সুসংগঠিত গ্রামবাসীর তীব্র প্রতিরোধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আরেকটি পুশইন চেষ্টা আবারও ব্যর্থ হয়েছে।
View more
2026-06-13আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
View more