2026-07-06ডেস্ক রিপোর্ট
বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল ব্রাজিলের বিদায় মেনে নিতে না পেরে হার্ট অ্যাটাক করেছেন আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক। বর্তমানে তিনি কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
View more
2026-06-18ডেস্ক রিপোর্ট
কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে রমনা মেইল ও কুড়িগ্রাম এক্সপ্রেসের চলাচল। বৃহস্পতিবার সকালে রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে, যার ফলে রেলপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
View more
2026-06-15ডেস্ক রিপোর্ট
কয়েক দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও কুড়িগ্রামের চিলমারী অংশে ‘মওলানা ভাসানী সেতুর’ সংযোগ সড়কের উন্নয়নকাজ এখনও শেষ হয়নি। কাজের চরম ধীরগতি ও সাম্প্রতিক বৃষ্টির কারণে সদ্যনির্মিত ৫ দশমিক ২৩ কিলোমিটার সড়কের দুপাশে প্রায় ১০০টি ছোট-বড় গর্ত ও খাদের সৃষ্টি হয়েছে।
View more
2026-06-14ডেস্ক রিপোর্ট
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বটতলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় সুসংগঠিত গ্রামবাসীর তীব্র প্রতিরোধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আরেকটি পুশইন চেষ্টা আবারও ব্যর্থ হয়েছে।
View more
2026-06-13ডেস্ক রিপোর্ট
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোছা. খাদিজা বেগমকে তাঁর পদ থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দিয়েছে জেলা প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিও এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে লাগাতার অসদাচরণ ও অনিয়মসহ বিভিন্ন গুরুতর অভিযোগের সত্যতা তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
View more
2026-06-12ইসমাইল হোসেন নিজাম, লালমনিরহাট প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পুলিশের অভিযানে পঞ্চম শ্রেণির এক শিশুশিক্ষার্থীর স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থী ও তার সৎ ভাইকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
View more
2026-06-11মোহাইমিনুল ইসলাম, (উলিপুর) কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন একটি সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর এক সাংবাদিককে হুমকি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমারের বিরুদ্ধে। ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
View more
2026-06-05ডেস্ক রিপোর্ট
কুড়িগ্রামের রাজারহাটে পাঁচ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো. শফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ গ্রামে এই অমানবিক ঘটনাটি ঘটে। অভিযুক্ত শফিকুল ওই গ্রামেরই বাসিন্দা এবং পেশায় একজন দিনমজুর।
View more
2026-06-04ডেস্ক রিপোর্ট
কুড়িগ্রামের রৌমারীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের বিরুদ্ধে সরকারি মালামাল গোপনে বিক্রি করে ‘চুরির নাটক’ সাজানোর গুরুতর অভিযোগ উঠেছে। গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি মালামাল চুরি হওয়া, চোর চিহ্নিত হওয়া এবং পরবর্তীতে সেই মালামাল জব্দ হওয়ার পরও রহস্যজনক কারণে মামলা করেননি এই কর্মকর্তা।
View more