Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / সেচ পাম্পের ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার - Chief TV

সেচ পাম্পের ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার - Chief TV

2026-08-28  ডেস্ক রিপোর্ট  39 views
সেচ পাম্পের ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার - Chief TV

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে রুপসী আক্তার (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চরপাকেরদহ এলাকার আব্দুল হান্নানের সেচ পাম্পের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুপসী আক্তার মাদারগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে রোপা আমন ক্ষেতে পানি দেওয়ার জন্য এক কৃষক আব্দুল হান্নানের সেচ পাম্পে যান। এ সময় তিনি পাম্পের ঘরের ভেতরে একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।


Share: