Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক - Chief TV

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক - Chief TV

2026-09-03  ডেস্ক রিপোর্ট  32 views
শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক  - Chief TV

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এনপিবি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে দুদকের একটি বিশ্বস্ত সূত্র।

সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের পর মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় শেখ হাসিনা ও শেখ রেহানাসহ মোট তিনজনকে আসামি করা হতে পারে।

এ বিষয়ে দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। মামলার বিষয়ে আরও তথ্য পরে প্রকাশ করা হতে পারে।


Share: