Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক - Chief TV

শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক - Chief TV

2026-08-28  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  37 views
শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক - Chief TV

নওগাঁর রাণীনগরে মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। একই উপজেলায় আট বছর বয়সী আরেক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৩ বছর বয়সী এক শিশুকেও আটক করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে রাণীনগর থানার লোহাচূড়া দক্ষিণপাড়া ও চক পারইল এলাকায় পৃথক এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ছয় বছর বয়সী শিশুটি বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টার দিকে ছয় বছর বয়সী শিশুটি খেলাধুলা করতে লোহাচূড়া দক্ষিণপাড়া গ্রামের একটি বাড়িতে যায়। ওই সময় বাড়িতে থাকা দুই কিশোর তাকে মোবাইল ফোনে কার্টুন ভিডিও দেখানোর কথা বলে প্রলুব্ধ করে। পরে বাড়িতে কেউ না থাকার সুযোগে তারা শিশুটির ওপর যৌন নির্যাতন চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় শিশুটির মা বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাণীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর পুলিশ লোহাচূড়া দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে ইসতিয়াক (১৫) ও সিদ্দিকের ছেলে মারুফকে (১৬) আটক করে। পরে তাদের নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, বুধবার বিকেলে চক পারইল এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে ১৩ বছর বয়সী সিফাত হোসেনের বিরুদ্ধে। সে ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাকে আটক করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল পৃথক ঘটনায় দুই কিশোর ও এক শিশুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় আটক দুই কিশোরকে বৃহস্পতিবার নওগাঁ আদালতে পাঠানো হয়েছে। আর ১৩ বছর বয়সী শিশুর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Share: